🛍️

Islamic Shopping

ইসলামিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সুন্দর পণ্য

View All →
Featured Islamic Prayer Mat

Premium Islamic Prayer Mat

আরামদায়ক ও সুন্দর ডিজাইনের নামাজের জায়নামাজ।

Check Price →
Popular Digital Tasbih

Digital Tasbih

দৈনন্দিন জিকির গণনার জন্য ব্যবহারযোগ্য ডিজিটাল তাসবিহ।

Check Price →
Wooden Quran Stand

Wooden Quran Stand

কুরআন পড়ার সময় ব্যবহারের জন্য সুন্দর কাঠের স্ট্যান্ড।

Check Price →
Gift Islamic Gift

Islamic Gift Collection

পরিবার ও প্রিয়জনের জন্য সুন্দর ইসলামিক উপহার।

Check Price →
Affiliate Disclosure: এই Shopping Section-এর কিছু লিংক affiliate link হতে পারে। আপনি এসব লিংকের মাধ্যমে কোনো পণ্য কিনলে আপনার অতিরিক্ত কোনো খরচ ছাড়াই আমরা কমিশন পেতে পারি।

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত: আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ


পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ সহজ ও শিক্ষামূলক গাইড


ভূমিকা

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। একজন মুসলমানের দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নামাজ আদায়ের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত, তা হলো নিয়ত

নিয়ত মূলত অন্তরের কাজ—অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট নামাজ আদায়ের সংকল্প করা। তবে শেখা ও বোঝার সুবিধার জন্য আমাদের সমাজে আরবি নিয়ত, বাংলা উচ্চারণ ও অর্থ প্রচলিত রয়েছে। এতে নতুন নামাজি, শিশু ও শিক্ষানবিশদের জন্য নামাজ শেখা সহজ হয়।

এই লেখায় আমরা কোনো কঠিন ফিকহি বিতর্কে না গিয়ে, বরং শিক্ষামূলক উদ্দেশ্যে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ ধারাবাহিকভাবে তুলে ধরবো।


বিশেষ দ্রষ্টব্য (খুব গুরুত্বপূর্ণ)

নামাজের নিয়ত মুখে বলা ফরজ নয়।
নিয়ত হলো অন্তরের ইচ্ছা ও সিদ্ধান্ত। এখানে দেওয়া আরবি নিয়তগুলো শেখা ও বোঝার সুবিধার জন্য প্রচলিত ফিকহি ভাষায় উপস্থাপন করা হয়েছে। কেউ নিজের ভাষায় অন্তরে নিয়ত করলেও নামাজ সহিহ হয়—এ ব্যাপারে আলেমদের মধ্যে ঐকমত্য রয়েছে।


নিয়ত বলতে কী বোঝায়?

নিয়ত মানে হলো—কোন নামাজ, কোন সময়ে, কত রাকাত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হচ্ছে—এ বিষয়ে অন্তরের দৃঢ় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নামাজ শুরু করার সময় মনে থাকলেই তা নিয়ত হিসেবে গণ্য হয়।

১.ফজরের নামাজের নিয়ত

ফজরের নামাজ মোট ৪ রাকাআত। ২ রাকাআত সুন্নাত এবং ২ রাকাআত ফরজ।

▪️ ফজরের ২ রাকাত সুন্নাত

আরবি নিয়ত:
نَوَ- يْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ الْفَجْرِ-  سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَ- جِّهًا إِلٰى جِهَةِ الْكَ-عْبَةِ الشَّرِ-يفَةِ اللّٰهُ-  أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাও-য়াইতু আন উসা-ল্লিয়া লিল্লাহি তাআলা রাক‘আতাই সালা-তিল ফাজ-রি, সুন্নাতা রাসূ-লিল্লাহি তাআলা মুতা-ওয়াজ্জি-হান ইলা জিহা-তিল কা‘বাতিশ শরী-ফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়ার নিয়ত করছি, কাবা শরিফের দিকে মুখ করে। আল্লাহু আকবার।


▪️ ফজরের ২ রাকাত ফরজ

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَ - لِّيَ لِلّٰهِ تَعَا-لٰى رَكْعَتَيْ صَلَاةِ الْفَجْرِ فَرْضَ اللّٰهِ تَعَا-لٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাও-য়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাক‘আতাই সালাতিল ফাজরি, ফার-জাল্লাহি তাআলা মুতা-ওয়াজ্জি-হান ইলা জিহা-তিল কা‘বাতিশ শরী-ফাতি আল্লাহু আকবার।

বাংলা অর্থ:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত ফজরের ফরজ নামাজ পড়ার নিয়ত করছি, কাবা শরিফের দিকে মুখ করে। আল্লাহু আকবার।

 বিশেষ দ্রষ্টব্য:

জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে নিয়তের সময় ইমাম ও মুক্তাদীর জন্য কিছু অতিরিক্ত কথা বলা হয়ে থাকে, যা নিম্নরূপ—

🔹 ইমাম হলে
(অর্থাৎ জামাতে নামাজে যিনি ইমাম হিসেবে নামাজ পড়াবেন)
নিয়তের মধ্যে “মুতাওয়াজ্জিহান” শব্দের আগে বলবে—আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু।

🔹 মুক্তাদী হলে
(অর্থাৎ যিনি ইমামের পেছনে নামাজ আদায় করবেন)
নিয়তের মধ্যে “মুতাওয়াজ্জিহান” শব্দের আগে বলবে—ইক্তাদাইতু বিহা-যাল ইমাম।

🔹 একাকী নামাজ পড়লে
এই অতিরিক্ত বাক্যগুলো বলার কোনো প্রয়োজন নেই


 ২. জোহরের নামাজের নিয়ত

জোহরের নামাজ মোট ১২ রাকাত। যথা—৪ রাকাত সুন্নাত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত নফল। নিচে জোহরের নামাজের বিভিন্ন রাকাতের নিয়ত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলো—


🔹 জোহরের ৪ রাকাত সুন্নাত নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى أَرْبَعَ رَكَعَاتِ صَلَاةِ الظُّهْرِ سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জুহরি, সুন্নাতা রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য চার রাকাত জোহরের সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 জোহরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى أَرْبَعَ رَكَعَاتِ صَلَاةِ الظُّهْرِ فَرْضَ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জুহরি, ফারজাল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য চার রাকাত জোহরের ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 জোহরের ২ রাকাত সুন্নাত নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ الظُّهْرِ سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিজ জুহরি, সুন্নাতা রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত জোহরের সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 জোহরের ২ রাকাত নফল নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ النَّفْلِ مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাও-য়াইতু আন উসা-ল্লিয়া লিল্লাহি তাআলা রাক-য়াতাই সালা-তিন নাফলি, মুতা-ওয়াজ্জি-হান ইলা জিহা-তিল কা‘বাতিশ শরী-ফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।



৩.আসরের নামাজের নিয়ত

আসরের নামাজ মোট ৮ রাকাত। ৪ রাকাত সুন্নাত (গাইর মুয়াক্কাদা) , ৪ রাকাত ফরজ।


🔹 আসরের ৪ রাকাত সুন্নাত নামাজের নিয়ত (গাইর মুয়াক্কাদা)

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى أَرْبَعَ رَكَعَ-اتِ صَلَاةِ الْعَ-صْرِ سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَ-جِّهًا إِلٰى جِهَةِ الْكَ-عْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়া-ইতু আন উসা-ল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকয়াতি সালাতিল আসরি, সুন্নাতা রাসু-লিল্লাহি তাআলা, মুতাওয়া-জ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরী-ফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য চার রাকাত আসরের সুন্নাত (গাইর মুয়াক্কাদা) নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।

নোট: আসরের এই সুন্নাত নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই।


🔹 আসরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى أَرْبَعَ رَكَعَاتِ صَلَاةِ الْعَصْرِ فَرْضَ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসা-ল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকয়াতি সালা-তিল আসরি, ফার-জাল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহা-তিল কা‘বাতিশ শরী-ফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য চার রাকাত আসরের ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।

 

৪.মাগরিবের নামাজের নিয়ত

মাগরিব নামাজ মোট ৭ রাকাত। যথা—৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত নফল।


🔹 মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى ثَلَاثَ رَكَعَاتِ صَلَاةِ الْمَغْرِبِ فَرْضَ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল মাগরিবি, ফারজাল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য তিন রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 মাগরিবের ২ রাকাত সুন্নাত নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ الْمَغْرِبِ سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল মাগরিবি, সুন্নাতা রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত মাগরিবের সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 মাগরিবের ২ রাকাত নফল নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ النَّفْلِ مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসা ল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালা তিন নাফ লি, মুতাওয়াজ্জি হান ইলা জিহা তিল কা‘বাতিশ শরী ফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


৫. ঈশা নামাজের নিয়ত

ঈশা নামাজ মোট ১৭ রাকাত। যথা—৪ রাকাত সুন্নাত (গাইর মুয়াক্কাদা), ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত (মুয়াক্কাদা), ২ রাকাত নফল,৩ রাকাত বিতর, ২ রাকাত নফল (ঐচ্ছিক)


🔹 ঈশার ৪ রাকাত সুন্নাত (গাইর মুয়াক্কাদা) নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى أَرْبَعَ رَكَعَاتِ صَلَاةِ الْعِشَاءِ سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসা ল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকয়াতি সালাতিল ঈশায়ি, সুন্নাতা রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়া জ্জিহান ইলা জিহা তিল কা‘বাতিশ শরী ফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য চার রাকাত ঈশার সুন্নাত (গাইর মুয়াক্কাদা) নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 ঈশার ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى أَرْبَعَ رَكَعَاتِ صَلَاةِ الْعِشَاءِ فَرْضَ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাও য়াইতু আন উসা- ল্লিয়া লিল্লাহি তাআলা আর বাআ রাক-য়াতি সালাতিল ঈশায়ি, ফার জাল্লাহি তাআলা, মুতা ওয়াজ্জি হান-ইলা জিহা তিল কা‘বাতিশ শরী-ফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য চার রাকাত ঈশার ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 ঈশার ২ রাকাত সুন্নাত (মুয়াক্কাদা) নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ الْعِشَاءِ سُنَّةَ رَسُولِ اللّٰهِ تَعَالٰى مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লি-ল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ঈশায়ি, সুন্নাতা রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত ঈশার সুন্নাত (মুয়াক্কাদা) নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 ঈশার ২ রাকাত নফল নামাজের নিয়ত

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَيْ صَلَاةِ النَّفْلِ مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিন নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।


🔹 বিতর নামাজের নিয়ত (৩ রাকাত)

আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالٰى ثَلَاثَ رَكَعَاتِ صَلَاةِ الْوِتْرِ وَاجِبًا مُتَوَجِّهًا إِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল বিতরি ওয়াজিবান, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।

অর্থ / বাংলায় নিয়ত:
আমি আল্লাহ তা‘আলার জন্য তিন রাকাত বিতর (ওয়াজিব) নামাজ আদায়ের নিয়ত করছি। আমার মুখ কা‘বা শরিফের দিকে। আল্লাহু আকবার।

উপসংহার

পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত জানা থাকলে নামাজ আদায়ে আত্মবিশ্বাস বাড়ে এবং মনোযোগ বৃদ্ধি পায়। তবে মনে রাখতে হবে—নিয়ত হলো অন্তরের বিষয়, আরবি মুখস্থ করা ফরজ নয়। এই পোস্টের মাধ্যমে আমরা সহজ ভাষায় ফজর থেকে ঈশা পর্যন্ত নামাজের নিয়ত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ তুলে ধরার চেষ্টা করেছি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url